বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আন্দোলনের ভিডিও ধারণ করায় হামলা, আহত তৌফিক মারা গেছেনমানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেইইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরাঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তারযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদেরপিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখমবাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ীশাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরিএবার পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণমিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছে
বিজ্ঞাপন

সাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
সাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটি

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার সকাল থেকে সাভারের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা অবস্থান নেন। নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন।

এ পরিস্থিতিতে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...