বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছে

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম
মিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছে

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে তাঁকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রাতে মিরপুর থেকে দগ্ধ অবস্থায় ওই যুবক হাসপাতালে আসেন। তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...