এইচএসসির ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদের

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস হচ্ছে না। নির্ধারিত সময়ে অনেক শিক্ষক শ্রেণিকক্ষে না থেকে বাইরে আড্ডা দেন। শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের প্রভাব পড়েছে শিক্ষার পরিবেশে। এর প্রতিফলন ঘটেছে এইচএসসি পরীক্ষার ফলাফলেও। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তাঁরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

