ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
আজ সোমবার দুপুরে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম ইনামুল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শের অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ে জড়ো হয়ে শিক্ষককে একটি শ্রেণিকক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

