বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিশ্বব্যাংকের প্রতিবেদন: যোগ্য কাজ নেই ৬০% স্নাতকেররাশেদ খানের অভিযোগের প্রশ্নে কী বললেন জয়সওয়ালদক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির ৪ নেতাআন্দোলনের ভিডিও ধারণ করায় হামলা, আহত তৌফিক মারা গেছেনমানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেইইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরাঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তারযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদেরপিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখমবাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী
বিজ্ঞাপন

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, সজীব বেপারীর উত্তর ভিটির বসতঘরের মেঝেতে বাম পাশে দুটি কবর নতুন গামছা ও ফুলের মালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পশ্চিম পাশের কবরটি দুই হাত ও পূর্ব পাশের কবরটি তিন হাত লম্বা। কবর দুটির পাশে বাঁশের খুঁটির সঙ্গে রশি দিয়ে ঘেরাও করা হয়েছে।

জানতে চাইলে সজীব বেপারীর মা শিউলী বেগম বলেন, ‘আমার ছেলে সজীব দীর্ঘদিন অসুস্থ ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও সুস্থ করা যায়নি। ৬ মাস আগে স্বপ্নপ্রাপ্ত হয়ে বাড়িতে ভাড়ে (ধ্যান) বসে নিজে সুস্থ হয়। এরপর থেকে বিভিন্ন মানুষকে চিকিৎসা দিয়ে আসছে।’

এর আগে সজীব বেপারী হোটেলবয় হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সজীব বেপারী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ভাড়ে বসে লোকজনকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছি। হঠাৎ গত ২৬ অক্টোবর সকালে আমার বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। একই দিন রাতে আরেকটি কবর জেগে ওঠে। কবর দুটি হল বড় পীর আব্দুল কাদের জিলানি ও খাজা মঈনুদ্দিন চিশতীর।’

এ বিষয়ে আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক বলেন, ‘ইসলামের দৃষ্টিতে এ ধরনের ঘটনার কোনো নজির বা ভিত্তি নেই। প্রশাসন তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, ‘সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...