বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিশ্বব্যাংকের প্রতিবেদন: যোগ্য কাজ নেই ৬০% স্নাতকেররাশেদ খানের অভিযোগের প্রশ্নে কী বললেন জয়সওয়ালদক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির ৪ নেতাআন্দোলনের ভিডিও ধারণ করায় হামলা, আহত তৌফিক মারা গেছেনমানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেইইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরাঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তারযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদেরপিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখমবাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী
বিজ্ঞাপন

ডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল (৫০) নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। প্রায় তিন মাস ধরে ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। পাশাপাশি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরু জবাই এবং মাংস বিক্রির কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল বিবাহিত ছিলেন এবং তার তিন সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি একাই ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়দের ভাষ্য, তার হৃদরোগের সমস্যাও ছিল।

রুবেলের মহাজন সাহেব কসাই জানান, গত রোববার সন্ধ্যায় তারা করিমপুর বাজারে একসঙ্গে চা পান করেন। এরপর রুবেল বাসায় ফিরে নিজের ঘরে ঢোকেন। পরে তাকে আর বাইরে দেখা যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...