মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মানিক পশারীর দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তানধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুনপ্রাণ হারালেন সেই স্প্যানিশ ফুটবলারইয়ামালের আসল নাম জানালেন তাঁর বাবাহাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই রুমীকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়াএসএসসির টেস্ট পরীক্ষা নিতে হবে ১৫ নভেম্বরের মধ্যে
বিজ্ঞাপন

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৩৮৫

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৩৮৫

কুমিল্লা জেলায় শিল্পকারখানার শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শিল্পকারখানার শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন বলে পুলিশের দাবি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...