মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মানিক পশারীর দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
মানিক পশারীর দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, মৃত্যুর পর একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও দণ্ডনীয় অপরাধ। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারী কমান্ডার মো. বোরহান উদ্দিন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...