৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা শিক্ষা অধিদপ্তরের

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ দূতাবাসে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এ আদেশ পালনে মঙ্গলবার (৩ নভেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এ নির্দেশনা সারাদেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাউশির সব অঞ্চলের পরিচালককে পাঠানো হয়েছে।
এদিকে, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী। প্রায় অর্ধেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় ফেল করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বরেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

