মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনের নেপথ্যে ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতিমেলবোর্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনএমপিপুত্র মিন্টুর সার ডিলারশিপ বাতিল চেয়ে আবেদনচট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বরকয়েক দাবিতে প্রধানমন্ত্রীকে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপিবাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটারভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ডপরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানাবাংলাদেশের পোশাকশ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল
বিজ্ঞাপন

হত্যা ও ডাকাতির মামলায় নাম, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
হত্যা ও ডাকাতির মামলায় নাম, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

এর আগে, শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হন গোলাম জাহিদ। সোমবার রাতে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এ নিয়ে এ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে, এ মামলায় গ্রেপ্তার হন যুবদল নেতা রনি শিকদার, শামীমা ইয়াসমিন লুবনা, স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন।

পুলিশ পরিচয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি

শাকের হোসেন হত্যা মামলার পাশাপাশি মাগুরায় আলোচিত ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনাতেও নাম এসেছে স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ হোসেনের। গত ৬ অক্টোবর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে একটি বাস থামিয়ে সোনা ডাকাতির ঘটনা ঘটে।

ঢাকার তাঁতীবাজার থেকে ঝিনাইদহের ব্যবসায়ী অনিমেষ মজুমদারের কাছে ১৫০ ভরি স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মো. মজিবর রহমান। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি রামনগর বাজার এলাকায় পৌঁছালে ১২ থেকে ১৫ জনের একটি দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামায়। পরে মজিবর রহমানকে জোর করে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...