মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগবি. এন. খান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ হিন্দু পরিবারেরসৌরবিদ্যুৎ উৎপাদনে দেশসেরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়আইসিসির বিশেষ দায়িত্বে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলনাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা এশিয়ার এক দেশেরব্যানার-তোরণ নয়, প্রধানমন্ত্রীকে বরণে রং-তুলিতে বদলে যাচ্ছে খুলনাপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর হস্তক্ষেপে নতুন ভবন পেল পাহাড়ি স্কুলভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলারভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালীএবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে
বিজ্ঞাপন

সাজেকে চলমান অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
সাজেকে চলমান অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা অবরোধের ফলে স্থানীয় জুমচাষিরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। এতে পণ্য পচে নষ্ট হচ্ছে। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ী, যানবাহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠীর আয়-রোজগার বন্ধ হয়ে জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

সংগঠনটির অভিযোগ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলো অস্ত্রের ভয় ও জরিমানার মাধ্যমে জুমচাষিদের অবরোধ পালনে বাধ্য করছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মাধ্যমে পাহাড়কে অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে সাজেকসহ পার্বত্য এলাকার সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...