বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেইইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরাঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তারযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদেরপিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখমবাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ীশাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরিএবার পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণমিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছেমাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু
বিজ্ঞাপন

১৩ বছর ধরে প্রবাসে আয়ের সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা, ন্যায়বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
১৩ বছর ধরে প্রবাসে আয়ের সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা, ন্যায়বিচার দাবি

দীর্ঘ ১৩ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কঠোর পরিশ্রম করে প্রায় ৫১ লাখ টাকা উপার্জন করেছিলেন হাফেজ মোস্তফা ফরাজী। পরিবারের সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার আশায় প্রবাসে উপার্জিত অর্থ দেশে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। সর্বস্ব হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মোস্তফা।

তার অভিযোগ, প্রবাসে পাঠানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে চলে গেছেন। এ ছাড়া জমি বিক্রিকে কেন্দ্র করে হামলা ও মারধরের শিকার হয়েছেন তিনি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এই প্রবাসফেরত ব্যক্তি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন হাফেজ মোস্তফা ফরাজী।

তিনি মঠবাড়িয়া উপজেলার পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার আব্দুল বারেক ফরাজীর ছেলে। বিয়ের পর রাজাপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা জানান, দুবাইয়ে অবস্থানকালে বিভিন্ন সময়ে স্ত্রী জোলেখার কাছে প্রায় ৫১ লাখ টাকা পাঠিয়েছেন তিনি। এসব অর্থ রাজাপুর পূবালী ব্যাংকের হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে বলে দাবি করেন মোস্তফা। ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে তার পাঠানো অর্থের প্রকৃত হিসাব বের করার দাবি জানান তিনি। তার অভিযোগ, আংগারিয়া আলগি এলাকার মো. সাইফুলের সঙ্গে চলে যাওয়ার সময় স্ত্রী তার পাঠানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...