বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বরখানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটিইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণা কি নির্বাচনী চাল, কতটা বাস্তবায়ন সম্ভবসীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীওয়ালটন হাউজফুল অফারে ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমাফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, ম্যাক্রোঁ সরকারের জন্য নতুন চ্যালেঞ্জজাতীয় সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধমোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রীজামালপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাক

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
সোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাক

আটকে পড়া ট্রাকগুলোর মধ্যে প্রায় ৪০০টি পাথরবাহী। বাকি ট্রাকগুলোতে রয়েছে নারিকেল, ভুসি, শুঁটকিসহ বিভিন্ন পণ্য। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে ১০টি ট্রাক প্রবেশ করলেও বন্দরে জায়গার সংকট থাকায় নতুন করে ভারত থেকে আর ট্রাক নেওয়া সম্ভব হচ্ছে না।

আন্দোলনকারীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তারা বিনা কারণে কর্মচারীদের কার্ড আটকে রাখছেন। ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা তৈরি করছেন এবং নতুন নতুন নিয়মের কথা বলে হয়রানি করছেন। বিশেষ করে কাস্টমস সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অশোভন আচরণ এবং পণ্য খালাসে অযৌক্তিক বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন তারা। এসব হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...