বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চালকে বেঁধে ৪০ লাখ টাকার শুঁটকিভর্তি কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
চালকে বেঁধে ৪০ লাখ টাকার শুঁটকিভর্তি কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ লাখ টাকার শুঁটকিভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ছিনতাই চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া কাভার্ডভ্যানসহ ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে জামালপুর সদর থানার শরিফপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মনির হোসেন (৪৫), মো. আক্তার হোসেন (৩২), মো. বাবুল (২৮) ও মো. নাদিম (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে চট্টগ্রামের আসাদগঞ্জ শুঁটকি পট্টি এলাকার ‘সামিয়া ট্রেডার্স’ থেকে ব্যবসায়ী শ্যামল দাস ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকা মূল্যের শুঁটকি কেনেন। পরে চালক আরিফ হোসেনের কাভার্ডভ্যানে ওই শুঁটকিবোঝাই করে তিনি চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে গত ১ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার লালপুল থেকে এক কিলোমিটার দক্ষিণে জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পৌঁছালে একটি কালো রঙের মহিন্দ্র পিকআপভ্যান তাদের গাড়ির গতি রোধ করে। এ সময় অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি চাকু দেখিয়ে কাভার্ডভ্যানের ভেতরে প্রবেশ করে চালক ও ব্যবসায়ীকে মারধর করেন। একপর্যায়ে তাদের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলা হয় এবং বাদীর কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা, দুটি মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের রাস্তার পাশের জঙ্গলে ফেলে দিয়ে শুঁটকিভর্তি কাভার্ডভ্যানটি নিয়ে ছিনতাইকারীরা ঢাকার দিকে পালিয়ে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...