রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

লিটনকে নিয়ে এখনো শতভাগ নিশ্চিত নন শান্ত

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
লিটনকে নিয়ে এখনো শতভাগ নিশ্চিত নন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনও লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। নিতম্বের চোট থেকে সেরে ওঠার পথে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার মঙ্গলবার অনুশীলনে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন। তবে তার ফিটনেস নিয়ে এখনো ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই মিরপুর টেস্টে লিটন খেলবেন কি না, তা নিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না তিনি।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটনের ফিটনেস নিয়ে কথা বলেন শান্ত। অনুশীলনে তার অগ্রগতিতে সন্তুষ্ট হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মেডিকেল দলের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু এখনো ফিজিও ও ট্রেনার ওইভাবে রিপোর্টটা দেয়নি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করছি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে খেলবে। তবে এখনো শতভাগ রিপোর্টটা পাইনি। যদিও অনুশীলনে ব্যাটিং, ফিল্ডিং সবকিছুই করেছে।’

নিতম্বের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে ফিটনেস পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে পারেননি তিনি। এরপর দেশে ফিরে শুরু হয় তার পুনর্বাসন কার্যক্রম।

টেস্ট সিরিজ সামনে রেখে গত কয়েক দিন ধরে অনুশীলন করছেন লিটন। নেটে দীর্ঘ সময় ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করেছেন। তবে অনুশীলনে স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হয়েছেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

এর আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, প্রথম টেস্টে লিটনের খেলার সম্ভাবনা ৫০-৫০। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন তিনি।

অন্যদিকে সোমবার সংবাদ সম্মেলনে লিটনকে নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর জানা অনুযায়ী, লিটন ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলেন। পরিস্থিতির কোনো পরিবর্তন হলে সেটি জানানো হবে বলেও জানিয়েছিলেন তিনি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...