ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

দেশের মাটিতে বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক। আগে ব্যাট করবে তাঁর দল।
এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে দল। ৬ টেস্টে ৩ জয় ও ১ ড্রয়ে টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই।
খেলাধুলা থেকে আরও পড়ুন

