বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে-পাকিস্তান, আইসিসির সূচি প্রকাশ

পূর্ণ সদস্যের পাঁচ দেশ বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে পাঁচ সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি (পিএনজি), স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। ১০ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, পাকিস্তান, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্ব শেষে দলগুলো খেলবে সুপার সিক্স পর্বে। এরপর হবে ফাইনাল। আইসিসি নারী ক্রিকেট কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংস্করণ অনুমোদন করা হয়েছে। পরে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটিও তা নিশ্চিত করে।
খেলাধুলা থেকে আরও পড়ুন

