মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফের গ্যাসের দাম বৃদ্ধিতে শিবিরের প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিরাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণমাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তারদেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
বিজ্ঞাপন

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

দক্ষিণ আফ্রিকার আট ভেন্যুতে অনুষ্ঠেয় ৪১ ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি আবেদন। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের জন্য আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতেও টিকিটের আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য টিকিটের আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি।

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। এটা সেন্ট্রাল আফ্রিকান টাইম অনুযায়ী নির্ধারিত। বাংলাদেশ সময় সেটা ২১ নভেম্বর রা৩ ৩টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এই লটারির মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...