‘বাংলাদেশকে তাদের ডেরায় হারানো এতটা সহজ নয়’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ঘরের মাঠে সবশেষ ৭ টেস্টের মধ্যে পাঁচটিতেই জয় রয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ সেরা পাঁচে থাকলেও উইন্ডিজ অবস্থান করছে ৮ নম্বরে। তাছাড়া মিরপুর টেস্টে ফ্লাডলাইট সমস্যা, বৃষ্টির বাগড়ায় অনেক ওভার নষ্ট হলেও ক্যারিবীয়রা ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। এই সিরিজের প্রথম টেস্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় ম্যাচটা সরাসরি দেখার সুযোগ মিলেছে বিশপের। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জয়। বিশেষ করে নিজেদের মাঠে বাংলাদেশকে এখন আর সহজে হারানো যায় না। এই অঞ্চলের ক্রিকেটের আর্থিক সংকটের কথা বিবেচনা করলে খেলোয়াড়দের নিবেদন ও পেশাদারত্বের প্রশংসা করতেই হয়। সিরিজের আরও একটি টেস্ট বাকি রয়েছে। তবে রস্টন চেজের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন।’
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পিছিয়েছে বাংলাদেশ। সাত টেস্টে তিন জয়, তিন হার ও এক ড্রয়ে ৪৭.৬২ শতাংশ সফলতার হার পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুরের হারের আগে ছয় টেস্টে তিন জয়, দুই হার ও এক ড্র নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ।

