নিষিদ্ধ পদার্থ সেবনের শাস্তি পেলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার

এ বছরের ২৩ জুন টুর্নামেন্টের অংশ হিসেবে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ব্রিস্টলে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিলেন স্টোকেল। ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, ঘটনাটি ছিল ওষুধ ব্যবহারের তথ্য জানানোর নিয়ম পালনে অনিচ্ছাকৃত ভুল। সংশ্লিষ্ট পদার্থটি পারফরম্যান্স বৃদ্ধিতে সহায়ক নয় বলেও জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থা।
অপরাধের দায়ও স্বীকার করেছেন স্টোকেল। আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার বলেন,‘নিজের ভুল সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে স্বেচ্ছায় নিষেধাজ্ঞা নিচ্ছি। বিষয়টি কোনোভাবেই পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত ছিল না। তবে আমি বুঝতে পারছি, অ্যান্টি-ডোপিং নীতিমালা অনুসরণ করার দায়িত্ব আমারই। আশা করি, যত দ্রুত সম্ভব আবার আয়ারল্যান্ডের হয়ে খেলতে পারব।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

