যুবদল নেতা শাকের হত্যা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

গত ২১ অক্টোবর বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানান, শাকের হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

