লোগো
Advertisement

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম
Advertisement

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিমে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। গত ২২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং প্রেজেন্টেশন তৈরিতে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

পদটি ফুলটাইম এবং নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত কর্মীরা ব্র্যাক ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

এক নজরে

প্রতিষ্ঠানব্র্যাক ব্যাংক পিএলসি
পদঅ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগমর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিম
শিক্ষাগত যোগ্যতাযেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা৩–৫ বছর
চাকরির ধরনফুলটাইম
কর্মস্থলঢাকা
আবেদনের শেষ সময়৩০ সেপ্টেম্বর ২০২৬

আরও সংবাদ লোড হচ্ছে...