লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় ৩০০ ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমা বেগম (৭০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সদর থানার ভিমরুল্লাহ এলাকায় নতুন জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার আড়ুয়াপাড়া রাজারহাট গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী। তাঁর বাবা মৃত লবু শেখ এবং মা মৃত ছালেহা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ‘মিম স্টোর’-এর সামনে একটি বেঞ্চে বসে ছিলেন নাজমা বেগম। এ সময় তাঁর ডান হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করা হয়। প্যাকেটের ভেতরে দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এর মধ্যে একটি প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ২০ গ্রাম। অপর প্যাকেট থেকে পাওয়া যায় আরও ১০০ পিস ইয়াবা, যার ওজন ১০ গ্রাম। সব মিলিয়ে ৩০০ পিস ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে নাজমা বেগমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করেছেন।

ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ভিমরুল্লাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও সংবাদ লোড হচ্ছে...