লোগো
Advertisement

মেহেরপুরে ইয়াবা-গাঁজা-গুলিসহ পিতা-পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
Advertisement

মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁতীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে আমানুল্লাহ (২৬)।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ জানান, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় তাদের আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা এবং পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে দাবি করা ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান এবং মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ বলেন, গ্রেপ্তার পিতা-পুত্রের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ লোড হচ্ছে...