লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের মো. রমজান আলীর ছেলে মাসুদ রানা ওরফে ‘বোমা’ মাসুদ (৩৯) এবং আরামপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাঈম পারভেজ সজল (৩৯)। নাঈম পারভেজ সজল চুয়াডাঙ্গা পৌর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসানহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মাসুদ রানা ওরফে ‘বোমা’ মাসুদকে গ্রেপ্তার করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মাসুদ রানা দর্শনা থানার এফআইআর নং-২০, তারিখ ২০ আগস্ট ২০২৪ এবং জিআর নং-১৭৭ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে নাঈম পারভেজ সজলকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, নাঈম পারভেজ সজল চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং-১, জিআর নং-২০৩, তারিখ ৩ অক্টোবর ২০২৪ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ লোড হচ্ছে...