শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার যেসব বিপণিবিতান ও এলাকার দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ এএম
বৃহস্পতিবার ঢাকার যেসব বিপণিবিতান ও এলাকার দোকানপাট বন্ধ

দৈনন্দিন কেনাকাটার তাগিদে রাজধানীতে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে যান। তবে সাপ্তাহিক ছুটির কারণে সপ্তাহের একেক দিন নির্দিষ্ট কিছু এলাকার মার্কেট পুরোপুরি বন্ধ থাকে। তথ্য জানা না থাকলে অনেক সময় সাধারণ ক্রেতাদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে পড়তে হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর যেসব এলাকার বড় বড় শপিংমল ও বাজারগুলো বন্ধ থাকছে, কেনাকাটা করতে বের হওয়ার আগে তা একনজরে দেখে নেওয়া জরুরি।

যেসব শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট এবং সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক এলাকার দোকানপাট এ দিন বন্ধ থাকবে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...