অপূর্ব-নিহাকে নিয়ে সৌখিনের নতুন নাটক ‘ভালো আছো তো?’, ট্রেলার প্রকাশ

পর্দায় আসছে অপূর্ব ও নিহা অভিনীত নতুন নাটক ‘ভালো আছো তো?’। গতকালই নাটকটির ট্রেলার অবমুক্ত করা হয়েছে। আগামীকাল সিএমভি ইউটিউব চ্যানেলে দর্শকরা পুরো কাজটি উপভোগ করতে পারবেন।
নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গল্প নিয়ে তিনি জানান, কিছু ভালোবাসা শুধুই গল্প হয়ে থেকে যায়। আবার কিছু ভালোবাসায় জমে থাকে একরাশ অভিমানভরা প্রশ্ন—কেমন আছো? ঠিক তেমনই এক পটভূমি তুলে ধরা হয়েছে ‘ভালো আছো তো’ নাটকে।
বিনোদন থেকে আরও পড়ুন

