শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চলচ্চিত্রে সংকট ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
চলচ্চিত্রে সংকট ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

নির্মাতা মতিন রহমান বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভ ডিরেক্টর ও স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন। একই সঙ্গে বাণিজ্যিক ও শৈল্পিক, সব ধরনের ছবি নির্মাণ করতে হবে। শুধু বেশি বাজেটের নয়, স্বল্প ও মাঝারি বাজেটের সিনেমাও বানাতে হবে। আমরা সবাই স্ট্রাকচার নির্মাণে ব্যস্ত। কিন্তু আমার মতে, পুরো ইকোসিস্টেম নিয়ে কাজ করতে হবে।’

নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘কালজয়ী সিনেমা “সূর্যদীঘল বাড়ি” মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে সিনেমা হলে একদমই চলেনি। একজন সাংবাদিক সেই সিনেমাটি দেখে বিচিত্রায় চার-পাঁচ পৃষ্ঠার একটি রিভিউ করেন। সেই রিভিউ পড়ে দর্শকের মাঝে ব্যাপক সাড়া পড়ে। সিনেমাটি আবার নতুন করে মুক্তি দেওয়া হয়। কাজেই একটি সিনেমার সঠিক প্রচারের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।’

প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সৃজনশীলতার অভাবে আমরা নতুন ডিরেক্টর, আর্টিস্টদের বের করে আনতে পারছি না। অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করতে চান না। এর কারণ, কালো টাকা সাদা করতে যে সিনেমা বানানো হয় সেখানে তাঁরা আর কাজ করতে চান না। বিনিয়োগ, ট্যাক্সের পরিচ্ছন্নতা এলে এই কালো টাকার ব্যাপারটা সরে যাবে। করপোরেট হাউজগুলো সিনেমা বানাতে আগ্রহী হবে। তা ছাড়া আমাদের যেসব নীতিমালা রয়েছে সেগুলোতে দুর্বলতা রয়েছে। ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে হলমালিকদেরও এগিয়ে আসতে হবে। প্রযোজক এবং হলমালিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...