শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম
মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

নিজের গল্প ভাবনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করলেন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ধারাবাহিকটির নাম ‘খুব চেনা গল্প’। আগামী মাসেই এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটির।

খুব চেনা গল্প ধারাবাহিকটির চিত্রনাট্য রচনা করেছেন শাহাবুদ্দিন আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

নতুন ধারাবাহিক নিয়ে মীর সাব্বির বলেন, ‘খুব চেনা গল্প আমাদের জীবনেরই গল্প। আমাদের জীবনে নানা সময়ে ঘটে যাওয়া নানা রকমের গল্প। পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্প। আমাদের জীবনের এসব চেনা গল্প নিয়ে কিন্তু আমরা বেশি ভাবি না। অনেক সময় আমাদের মা-বাবাকে বুঝতে পারি না, কিন্তু যখন নিজেরা মা-বাবা হই, তখন ঠিকই আমাদের সেই ভুলগুলো বুঝতে পারি। এমন আরও অনেক বিষয় উঠে আসবে এই ধারাবাহিকে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...