সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যুব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, চালকদের লাইসেন্স ও ভাড়া নিয়ে যে তথ্য জানালেন প্রতিমন্ত্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটকসেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীন
বিজ্ঞাপন

জন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
জন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান

আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই ভক্তদের জন্য এল দারুণ এক চমক। মুক্তি পেল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান, ‘তু মিল যায়ে’।

বলিউড বাদশাহর ৬১তম জন্মদিনের আনন্দ দ্বিগুণ করে দিয়ে মুক্তি পাওয়া এই গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গানটিতে কিং খানের সেই চেনা রোমান্টিক স্টাইল পাশাপাশি মারকাটারি অ্যাকশন, আর দীপিকার আবেদনময়ী লুক নজর কেড়েছে সকলের।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। জনপ্রিয় এই দুই সংগীতশিল্পীর যৌথ পরিবেশন নিয়েও প্রশংসা করছেন শ্রোতারা।

চলতি বছর ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কিং’। শাহরুখ ও দীপিকা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে। এ ছাড়া সিনেমায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জিসহ আরও অনেকে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...