বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: ৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশমোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রীগাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহতহত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনিকাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীরমানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডবিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রীপোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যুফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের
বিজ্ঞাপন

রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

নিশো ও মেহজাবীনকে চূড়ান্ত করা প্রসঙ্গে নির্মাতা রাজীব বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে এমন কিছু সহকর্মীকে পাশে পেয়েছি, যাঁদের চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবনা ও স্বপ্নের সঙ্গে আমার ভাবনার অনেক মিল রয়েছে। গল্পের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আরও বেশ কয়েকজন অসাধারণ অভিনয়শিল্পী আমাদের এই যাত্রায় যুক্ত হয়েছেন। সময় হলে একে একে তাঁদেরও পরিচয় করিয়ে দেব।’

শিগগিরই শুরু হবে অপলক সিনেমার শুটিং। নির্মাতা বলেন, ‘এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য, পুরো মনোযোগ দিয়ে কাজটা করা। আমাদের স্বপ্নটাকে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের সামনে নিয়ে আসার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

অপলক প্রথম সিনেমা হলেও বিজ্ঞাপনচিত্রের পরিচিত মুখ আদনান আল রাজীবকে নাটক নির্মাণেও পাওয়া গেছে। বানিয়েছেন ওটিটি কনটেন্ট। তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জয়ের রেকর্ড গড়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...