সালমান শাহ হত্যা মামলা: ৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
বিস্তারিত আসছে...
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

