হাঁটার গতি ও তীব্রতা হতে পারে দীর্ঘায়ুর চাবিকাঠি

কম হেঁটেও বেশি সুফল পাওয়ার উপায়
‘ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত অন্য এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১০ হাজার ধাপ হাঁটার লক্ষ্য সবার পক্ষে পূরণ করা সম্ভব না হলেও হাঁটার গতি বাড়িয়ে দিয়ে এর সুফল পাওয়া সম্ভব। এক লাখের বেশি মানুষের ওপর চালানো এ গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৫ হাজার ধাপের কম হাঁটেন, তাঁরা একটু বেশি গতিতে অর্থাৎ প্রতি মিনিটে ৮০ ধাপের বেশি হাঁটলে তাঁদের মৃত্যুর ঝুঁকি ধীর গতিতে ৫ হাজার থেকে ৭ হাজার ৫০০ ধাপ হাঁটা মানুষের কম হতে পারে। অর্থাৎ, দীর্ঘ পথ হাঁটতে না পারলেও হাঁটার গতি বাড়িয়ে দিয়ে একই সুফল পাওয়া সম্ভব।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

