হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫২

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৬৭ জনের।
একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২-তে।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

