হৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গবেষণা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গবেষণার ফলাফল শুধু গবেষণাগার কিংবা বৈজ্ঞানিক জার্নালে সীমাবদ্ধ রাখলে চলবে না। এসব ফলাফলকে বাস্তবসম্মত জনস্বাস্থ্য নীতি এবং তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবায় প্রয়োগ করতে হবে। বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। এর অংশ হিসেবে দেশের স্বাধীনতার ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।
উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এ ধরনের আয়োজন দেশের হৃদরোগ চিকিৎসাসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভায় গবেষণা প্রকল্পের প্রধান ও যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রড এস টেলর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জে এম এ হান্নান। সভায় হৃদরোগ বিশেষজ্ঞ, গবেষক এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা অংশ নেন।

