বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মজিবুর রহমান ব্যাপারী।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ বাবুকে গ্রেপ্তার করে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি, ডাকাতির ৩টি এবং অন্যান্য অপরাধের ১টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...