সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে আলোচিত পণ্য উন্মোচন। গত সেপ্টেম্বরে টিম কুকের স্থলাভিষিক্ত হন টার্নাস। অ্যাপল জানিয়েছে, আইফোন ডুয়োর চাহিদা ‘অসাধারণ’ পর্যায়ে পৌঁছেছে।

তাইওয়ানের সংবাদমাধ্যম ইকোনমিক ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির সব ইউনিট বিক্রি হয়ে গেছে। পরবর্তী চালান আগামী জানুয়ারির আগে আসবে বলে আশা করা হচ্ছে। তাইওয়ানেই অ্যাপলের প্রধান ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের সদর দপ্তর।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য ও বিশ্লেষণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেন, স্ক্রিনের এই সমস্যা কতটা গুরুতর, তা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, ‘নতুন কোনো পণ্য বাজারে এলে এ ধরনের ঘটনা বেশ সাধারণ।’

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...