রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সৌদি থেকে কূটনীতিক ও পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
সৌদি থেকে কূটনীতিক ও পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবে নিযুক্ত নিজেদের বেশ কিছু কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের মার্কিন দূতাবাস ও মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ডট নেট।

সম্প্রতি সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হন। এর পরপরই দেশটির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় প্রাণ হারান আরও দুজন। এসব ধারাবাহিক হামলার ঘটনার পরই মার্কিন প্রশাসন এমন সুরক্ষামূলক পদক্ষেপ নিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদেরই কেবল সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...