রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসতে যাচ্ছেন ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা। সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সোমবার (২৬ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করবেন।

সৌদি আরবের কূটনীতিক রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিনিধিরা সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করবেন।

বাঘেরির দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। তাদের সঙ্গে আলোচনায় থাকবেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...