শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

থাইল্যান্ডের ফুকেটে আকস্মিক বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম
থাইল্যান্ডের ফুকেটে আকস্মিক বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ ফুকেটে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সোমবার রাতভর বৃষ্টির পর প্রদেশটির তিনটি জেলায় বন্যার পানি ঢুকে পড়ে। এর মধ্যে প্রাদেশিক রাজধানী ফুকেট সিটিও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রাদেশিক উপগভর্নর রমদন হাইয়াওয়ে জানান, সোমবার সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বন্যার পানি কমতে শুরু করে। তবে নিচু এলাকাগুলোর কিছু অংশ তখনো পানির নিচে ছিল। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো এড়িয়ে চলতে ছোট যানবাহনের চালকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, কয়েকটি এলাকায় ভূমিধসও হয়েছে। খাল ও জলপথে মাটি-পাথরসহ ধ্বংসাবশেষ জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সেগুলো সরানোর কাজ করছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি আবাসিক এলাকায় ঢুকে পড়েছে এবং সড়ক তলিয়ে গেছে। এতে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও বন্যার পানিতে ভেসে আসা কাদা ও পাথরের নিচে আংশিকভাবে চাপা পড়ে যানবাহন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...