সুদানে মার্কেটে ড্রোন হামলায় ২১ জনের মৃত্যু, আহত ৪০

২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আরএসএফকে কীভাবে একীভূত করা হবে, তা নিয়ে বিরোধের জেরে রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হয়। পরে তা দেশজুড়ে যুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে এখন পর্যন্ত কয়েক দশ হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। সংঘাতের কারণে সুদানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে।
যুদ্ধের পাশাপাশি খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানো নিয়েও উদ্বেগ বাড়ছে। সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ৩০টি দেশ সুদানে খাদ্যপ্রাপ্তির পরিস্থিতির ‘উদ্বেগজনক অবনতির’ বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে দুর্ভিক্ষ ঠেকাতে ‘জরুরি পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো সুদানের গৃহযুদ্ধে লিপ্ত পক্ষগুলোর প্রতি মানবিক সহায়তা পৌঁছানোর পথে সব ধরনের বাধা দূর করার আহ্বান জানিয়েছে।

