শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে আসামে ৫ শতাধিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম
বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে আসামে ৫ শতাধিক গ্রেফতার

ভারতের আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে চলা রাজ্যব্যাপী অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫০০ জনের বেশি অভিযুক্তকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৫২৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৪১টি মামলা নথিভুক্ত হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, “বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা অসমকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করব।"

২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় অসম পুলিশ ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে বর ছাড়াও বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেফতার করা হয়। পরে গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর এবং ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় আরও ৪৬ জনকে। নগাঁও জেলার জুরিয়া আরও ৪৬ জনকে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...