রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সানস্ক্রিন কোম্পানিগুলোর জালিয়াতি ধরা পড়ল অস্ট্রেলিয়ায়

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
সানস্ক্রিন কোম্পানিগুলোর জালিয়াতি ধরা পড়ল অস্ট্রেলিয়ায়

বর্তমান নিয়মে নিয়ন্ত্রক সংস্থা বিশেষভাবে না চাইলে প্রস্তুতকারকদের এসপিএফ পরীক্ষার ফল জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে নতুন প্রস্তাব কার্যকর হলে পরীক্ষার তথ্য সংরক্ষণ ও প্রয়োজনে দ্রুত সরবরাহ করতে হবে।

চয়েসের ভোক্তা-প্রভাববিষয়ক পরিচালক অ্যান্ডি কেলি প্রস্তাবকে স্বাগত জানালেও পরীক্ষার ফল জনসমক্ষে প্রকাশ এবং নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব তদারকিতে নিয়মিত পরীক্ষা চালানোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি তিনজনের দুজন জীবদ্দশায় ত্বকের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এ রোগে বছরে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...