শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের হামলায় নারী ও শিশুসহ আহত ১১, একজনকে কুষ্টিয়ায় স্থানান্তর৫ শিক্ষার্থীর সবাই ফেল, খুঁজে পাওয়া গেল না কলেজওআটকের ভয়ে নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে, ঘাটজুড়ে ইলিশের দুর্গন্ধব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহতস্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি: সমাজকল্যাণমন্ত্রীগাংনীতে খ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী-শিশুসহ আহত অন্তত ১১, একজন কুষ্টিয়ায় স্থানান্তরগাংনীতে পাগলা শেয়ালের উপদ্রব: নারী ও শিশুসহ আহত ১১, একজন কুষ্টিয়ায় স্থানান্তরপ্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলামচেলসির কাছে হেরে টানা ৯ ম্যাচ জয়হীন ইউনাইটেড, আরও চাপে ক্যারিকবরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার
বিজ্ঞাপন

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর ট্রেনগুলোকে থামতে হয়েছিল। পরে কোনো ধরনের গতিসীমা আরোপ না করে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়ার বিষয়টিকে তিনি ‘ব্যাখ্যাতীত’ বলে মন্তব্য করেন।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস ও আরটিভিই প্রকাশিত তিনটি অডিও রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগে দুই ট্রেনের চালকের সঙ্গে মাদ্রিদের নিয়ন্ত্রণকেন্দ্রের কথোপকথন উঠে এসেছে। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। এর সামনে একই লাইনে চলছিল বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেন, যাতে ছিলেন ১৪৭ জন যাত্রী।

একটি রেকর্ডিংয়ে নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তাকে রেনফের ট্রেনচালককে বলতে শোনা যায়, যাত্রা অব্যাহত রেখে বিকল্প সংকেতব্যবস্থার অধীনে স্বাভাবিক গতিতে চলতে। চালক স্বাভাবিক গতিতে চলার বিষয়টি নিশ্চিত করতে চাইলে কর্মকর্তা সম্মতি জানান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...