ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

ইলিয়াস মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের মৃত মন্নান মোল্লার ছোট ছেলে। সাড়ে তিন বছর আগে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ফ্রি ভিসায় ব্রুনাই যান তিনি।
পরিবারের সদস্যরা জানান, গতকাল জুমার নামাজের জন্য কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ইলিয়াস। এ সময় ব্রুনাই শহরের একটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল দুপুরে ইলিয়াসের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

