রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তারমিরপুরে পুলিশের গাড়িতে আগুনএল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারিক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সেরঅস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাজীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিনপরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রীএকের পর এক ব্যর্থতা, অস্ট্রেলিয়ার ক্রিকেট কি তবে পতনের পথে?এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজএবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের
বিজ্ঞাপন

আর্মেনিয়ার পার্লামেন্টে নজিরবিহীন হট্টগোল, হাতাহাতিতে জড়ালেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম
আর্মেনিয়ার পার্লামেন্টে নজিরবিহীন হট্টগোল, হাতাহাতিতে জড়ালেন এমপিরা

‘নারীদের সন্তুষ্টির জন্য একটি পৃথক মন্ত্রণালয়’ গঠনের বিতর্কিত এক প্রস্তাবকে কেন্দ্র করে আর্মেনিয়ার পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। পুরো এই নজিরবিহীন লঙ্কাকাণ্ড সরাসরি সম্প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘটে যাওয়া এই ঘটনায় পুরো দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর্মেনপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, আর্মেনিয়ার অডিট চেম্বারে একজন সদস্য নিয়োগের বিষয় নিয়ে আলোচনার সময় মূলত এই বিরোধের সূত্রপাত হয়। বিতর্কের একপর্যায়ে ক্ষমতাসীন সিভিল কনট্র্যাক্ট পার্টির এমপি তারোন চাখোয়ান বিরোধী ‘স্ট্রং আর্মেনিয়া’ গোষ্ঠীর নেতা নারেক কারাপেতিয়ানের পরিবারের এক সদস্যের অতীত মন্তব্য টেনে আনেন।

চাখোয়ান কারাপেতিয়ানকে স্মরণ করিয়ে দেন যে, অতীতে বিরোধী দল ক্ষমতায় এলে ‘নারীদের সন্তুষ্টির জন্য একটি পৃথক মন্ত্রণালয়’ গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার জন্য তার চাচাতো ভাই এখনও জনগণের কাছে ক্ষমা চাননি।

এই কটূক্তির পর বিরোধী নেতা কারাপেতিয়ান প্রথমে নিজের আসন থেকেই তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের আইনপ্রণেতারা একে অপরকে ঘুষি ও লাথি মারতে শুরু করেন। সংসদ কক্ষের ভেতরে শুরু হওয়া এই সংঘর্ষ পরে ভবনের করিডোরেও ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...