স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পেজে খাবার তৈরির ভিডিও, জানা গেল কার

ভিডিওগুলোর উৎস সম্পর্কে জানা গেছে, এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে পারমিস আহমেদ ইকরার নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল। সেখান থেকেই মেয়ের ভিডিও দুটি নিজের প্রোফাইলে শেয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভিডিওতে দেখা যায়, পারমিস নিজ হাতে বিভিন্ন খাবার ও ডেজার্ট তৈরি করছেন। রান্নার প্রস্তুতি থেকে শুরু করে খাবার সাজিয়ে পরিবেশন পর্যন্ত বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে এতে।
শুরুতে ভিডিও দুটি দেখে কেউ কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক প্রোফাইলের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পরে বিষয়টি পরিষ্কার হয়।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

