রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ: আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীদের কতটা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম
ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ: আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীদের কতটা

বুধবার প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের আরেক দফা নির্বাচন এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আরেক দফা নির্বাচন এড়াতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে, বিশেষ করে গতকালের ঘটনার পর। তাই এখানে যারা আসবেন, তাদের প্রত্যেকের কাছেই আমি খোলা মন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার প্রত্যাশা করছি।’

এদিকে পরবর্তী সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গাদি আইজেনকোট দুজনই নিজেদের প্রত্যয় ব্যক্ত করেছেন। দুজনেরই দাবি, পরবর্তী সরকার তারাই গঠন করবেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচন হয়েছিল চার বছর পর। এর আগে টানা তিন বছর ধরে ইসরায়েলে পাঁচবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই পাঁচ নির্বাচনের মধ্যে প্রথম চারটিই স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হয়েছিল।

নতুন নির্বাচনের ফলাফলে আরব দলগুলোর আসনসংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছালেও সরকার গঠনের ক্ষেত্রে তাদের সঙ্গে সহযোগিতার প্রশ্নটি এখন ইসরায়েলের রাজনৈতিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...