শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

ইয়েমেনে হুতির বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগ, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম
ইয়েমেনে হুতির বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগ, তদন্ত শুরু

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে বেসামরিক নাগরিক ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে বিষাক্ত পদার্থযুক্ত ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ ব্যবহারের অভিযোগ উঠেছে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিষক্রিয়া ও শ্বাসরোধের উপসর্গ দেখা দেওয়ার খবর পাওয়ার পর তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইজের বিভিন্ন রণাঙ্গন থেকে বিষাক্ত পদার্থ ব্যবহারের অভিযোগসংক্রান্ত মাঠপর্যায়ের প্রতিবেদনগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে এসব পদার্থের প্রকৃতি নির্ধারণ, এর প্রভাব নথিভুক্ত করা এবং কারা এগুলো সরবরাহ করেছে, তা শনাক্ত করতে জরুরি তদন্তের আহ্বান জানানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, তাইজে হুতিদের ধারাবাহিক হামলার মধ্যেই এ অভিযোগ উঠেছে। এসব হামলার মধ্যে রয়েছে স্নাইপার দিয়ে গুলি, আবাসিক এলাকায় নির্বিচার গোলাবর্ষণ এবং সড়ক অবরোধ। এর ফলে স্থানীয় বাসিন্দাদের পানি, খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পাওয়ার পথ বাধাগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে হুতিদের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিষিদ্ধ যুদ্ধপদ্ধতি ব্যবহার থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সামরিক বাহিনী আরও জানায়, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাইজের অবরোধ ভেঙে দেওয়া রাষ্ট্র ও সামরিক বাহিনীর দায়িত্ব। সংবিধান এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...