রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

ছেলেকে দেওয়া বাবার ১০ উপদেশ বর্ণিত হয়েছে কোরআনে

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম
ছেলেকে দেওয়া বাবার ১০ উপদেশ বর্ণিত হয়েছে কোরআনে

লোকমান হাকিম- এ নামেই পৃথিবীব্যাপী পরিচিত তিনি। তাঁর প্রজ্ঞাপূর্ণ কথা মানুষকে চুম্বকের মতো টানত। কোরআনে তাঁর নামে রয়েছে একটি পূর্ণ সুরা- সুরা লোকমান। এটি কোরআনের ৩১তম সুরা। ৩৪ আয়াত বিশিষ্ট সুরাটি মক্কায় অবতীর্ণ।

লোকমান ছিলেন আফ্রিকার নাওবা গোত্রের কৃষ্ণাঙ্গ, সুদান-মিসরীয় বংশোদ্ভূত। তার নাম লোকমান বিন আনকা বিন সাদুন। আরবে এসেছিলেন ক্রীতদাস হয়ে। জাবের (রা.) বলেন, তিনি ছিলেন খর্বাকৃতির, মোটা ঠোঁটের অধিকারী। পেশায় কাঠমিস্ত্রি হলেও তাঁর কথার জাদুতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসত।

মুহাম্মদ বিন জারির আত-তাবারি (রহ.), ইমামদুদ্দিন বিন কাসির (রহ.) ও আবুল কাসেম আস-সুহাইলি (রহ.) প্রমুখ বিখ্যাত ইতিহাসবেত্তা বলেন, লোকমান হাকিম আফ্রিকার লোক। আরবে এসেছিলেন ক্রীতদাস হয়ে। তাঁর নাম লোকমান বিন আনকা বিন সাদুন।

সাইদ বিন মুসাইয়িব (রা.) বলেন, ‘লোকমান ছিলেন সুদান-মিসরীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ। ওষ্ঠাধর ছিল অত্যন্ত পুরু। প্রজ্ঞাবান ছিলেন, তবে নবী নন।’ (আহকামুল কোরআন, মুহাম্মদ বিন আবদুল্লাহ আল-আন্দালুসি, খণ্ড: ৬, পৃষ্ঠা: ২৮৬)

ইবনে আব্বাস (রা.), জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) এবং সাইদ ইবনুল মুসাইয়িব (রা.)-এর বর্ণনা উদ্ধৃত করে সুফিয়ান সাওরি (রহ.) বলেন, ‘তিনি নবী নন; বরং আল্লাহর একজন সৎ বান্দা ছিলেন।’ অধিকাংশ আলেম বলেন, ‘লোকমান ছিলেন প্রজ্ঞাবান ও আল্লাহর ওলি। তিনি নবী ছিলেন না।’ (কাসাসুল কোরআন, খণ্ড: ৮, পৃষ্ঠা : ১৬)

একবার এক বিশাল সমাবেশে লোকমান হাকিম জ্ঞানগর্ভ কথা বলছিলেন। একজন প্রশ্ন করলেন, ‘আপনি কি সেই লোক, যিনি আমার সঙ্গে অমুক বনে ছাগল চরাতেন?’ লোকমান হাকিম হেসে বললেন, ‘হ্যাঁ, আমিই সে।’ লোকটি অবাক হয়ে জানতে চাইলেন, ‘তাহলে এত সম্মান কীভাবে পেলেন? সবাই আপনার কথা শুনতে ছুটে আসে!’ লোকমান বললেন, ‘দুটি কাজ- সব সময় সত্য বলা আর অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা।’ আরেক বর্ণনায় তিনি যোগ করেন, ‘দৃষ্টি সংযত রাখা, প্রয়োজনের বাইরে কথা না বলা, হালাল জীবিকায় তুষ্ট থাকা, লজ্জাস্থান সংরক্ষণ করা, সত্যে অটল থাকা, অঙ্গীকার পূর্ণ করা, মেহমানের আপ্যায়ন করা এবং প্রতিবেশীর প্রতি সদাচরণ। তুমিও এগুলো করলে এমন মর্যাদা পাবে।’ (তাফসিরে ইবনে কাসিরের বরাতে তাফসিরে মারেফুল কোরআন, মুফতি শফি মুহাম্মাদ শফি, অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান, পৃষ্ঠা: ১০৫৫)

দাউদ (আ.)-এর আগে লোকমান হাকিম মানুষকে আল্লাহর পথে ডাকতেন, প্রয়োজনীয় মাসয়ালা শেখাতেন। দাউদ (আ.) নবী হওয়ার পর তিনি এই কাজ বন্ধ করে দেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...